চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে মহাসড়ক ঘেঁষে চলছে মেলা,সড়কে তীব্র যানজট

হাটহাজারী প্রতিনিধি :    |    ০২:১৮ পিএম, ২০২২-০৭-১৬

হাটহাজারীতে মহাসড়ক ঘেঁষে চলছে মেলা,সড়কে তীব্র যানজট

হাটহাজারী মডেল থানার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশ ঘেঁষে পুরোদমে চলছে মেলা। এতে জেলা পরিষদের অডিটোরিয়াম চত্বরে বসানো মেলায় করা হয়েছে ঘটা করে বর্ণিল আলোকসজ্জা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও বর্ণিল আলোকসজ্জার ব্যাপারে সরকারি বিধি নিষেধ। পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের পৌঁছার অন্যতম উক্ত মহাসড়ক জুড়ে লেগে রয়েছে তীব্র যানজট। এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ নানা ওই মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
  
অভিযোগ উঠেছে, রাউজান উপজেলার বাসিন্দা মো. হাসানসহ আরও কয়েকজন সরকার দলীয় নেতাকর্মী হাটহাজারী উপজেলা হকার্স লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্তাদের ম্যানেজ করে মেলা বসিয়েছেন। নেতাকর্মী মতে, হকার্স লীগের প্যাডে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে দুই মাসের জন্য মেলার অনুমতি নিয়েছে বলে দাবী করলেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বলছেন, অনুমতির বিষয়টি তাঁর অজানা।

গতকাল রাতে সরেজমিন গেয়ে দেখা গেছে, মেলার চারপাশ লাল, নীল ও হলুদ বাতিতে সয়লাব। আলোকসজ্জার ঝলকানি চোখে পড়ার মতো। আবালবৃদ্ধবনিতার কোলাহলে মুখরিত মেলা প্রাঙ্গণ। ক্রেতা-বিক্রেতার কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব মানার বালাই নেই। গাদাগাদি করে লোকজন হাঁটছে। মেলায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান রয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি তৃতীয় ঢেউ পর্যন্ত হাটহাজারী উপজেলা ছিল চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। আগামী সপ্তাহগুলোতে করোনা শনাক্ত আরও বাড়তে পারে, শুরু হতে পারে কমিউনিটি ট্রান্সমিশন। তাই, মেলায় আগতদের সরকারি স্বাস্থ্য বিধি নিষেধ অবশ্যই মানতে হবে।

এদিকে, মেলার দোকানগুলোতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত। লোডশেডিং বন্ধে সরকারি নিদর্শনা থাকলেও তা মেলায় উপক্ষিত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লোকজনের সমাগম থাকে মেলায়। তাছাড়া কথিত আছে, বিদ্যুৎ বিভাগের কর্তাদের ম্যানেজ করে মেলায় অবৈধভাবে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। 

বিষয়টির সত্যতা জানতে চাইলে বিউবো হাটহাজারী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান বলেন, আমাদের কাছে যে কেউ বিদ্যুতের আবেদন করলে আমরা বিদ্যুৎ সংযোগ দিব। তবে, জেলা প্রশাসক কর্তৃক মেলায় অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমাদের দেখার প্রয়োজন নাই।

মেলা আয়োজক কমিটির পরিচালক মো. হাসান বলেন, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছি। পরক্ষণে তিনি ফের বলেন, হাটহাজারী তারা অনুমতি নিয়েছে। তবে, হাটহাজারী উপজেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেন নিকলু জানান, আমি উপজেলা হকার্স লীগের প্যাডে তাদের কথা মতো স্বাক্ষর করেছি। অনুমোদন পেয়েছে কিনা আমি কিছুই জাানি না।
 
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন বলেন, আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর